কি কি কারনে বুকে ব্যথা হয়? জানেন কি, বুকে ব্যথা মানেই হৃদরোগ নয় - Bangl...





✪ কি কি কারনে বুকে ব্যথা হয়? জানেন কি, বুকে ব্যথা মানেই হৃদরোগ নয়  - Bangla Health Tips ✪

বুকে ব্যথা অনুভূত হলে অনেকেই হৃদরোগের ভয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু বুকে শুধু হৃৎপিণ্ডই নেই, এখানে রয়েছে ফুসফুস, শ্বাসনালি, খাদ্যনালি, পাঁজরের হাড়-মাংস ইত্যাদি। আর এসবের কারণেও বুকে ব্যথা হতে পারে। তাই বুকে ব্যথা হলেই তা হৃদ্রোগ বলে ধরে নেওয়া ঠিক নয়।

পাঁজরের হাড়ের সন্ধিস্থলে প্রদাহ, বুকের মাংসপেশির প্রদাহ, অতিরিক্ত কায়িক পরিশ্রম বা ভারী কাজ, বুকে আঘাত, গলা থেকে পাকস্থলী পর্যন্ত খাদ্যনালির যেকোনো জায়গায় ক্ষত বা প্রদাহ, পাকস্থলীর প্রদাহ ও ক্ষত, অগ্ন্যাশয়ের প্রদাহ ইত্যাদি কারণে বুকে ব্যথা হতে পারে।

মানসিক সমস্যায় শতকরা ৪০ ভাগ ক্ষেত্রে একজন রোগী বুকে ব্যথার সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান। হিস্টিরিয়া নামে সমধিক পরিচিত এসব মানসিক রোগীর সাধারণ সমস্যাই হলো বুকে ব্যথা।



➯➯ হৃদরোগের ব্যথা কিভাবে চিনবেন?

অনেক রোগীই হৃদরোগ হওয়ার কিছুদিন বা সপ্তাহ খানেক আগে থেকেই সামান্য বুকে ব্যথা বা চাপ চাপ ভাব অনুভব করেন। পরিশ্রম বা হাঁটাচলা, এমনকি খাওয়ার সময়ও বুকে ব্যথা বা চাপ বাড়ে।

এ ব্যথা আবার বিশ্রাম নিলে কমে যায়। হঠাৎ বুকের মাঝে খুব বেশি ব্যথা অনুভূত হওয়া, বিশ্রাম নিলে ব্যথা না কমা, হঠাৎ কাশি বা তীব্রতর শ্বাসকষ্টে আক্রান্ত হওয়া ইত্যাদি হলো হৃদরোগের উপসর্গ।

বুকে ব্যথা হলেই আতঙ্কগ্রস্ত হওয়া উচিত নয়। তবে এ ধরনের সমস্যায় অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হৃদরোগের কয়েকটি লক্ষণ আগেই জেনে রাখুন। এ লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন-



�� অতিরিক্ত ঘাম নিঃসরণ

�� বদহজম ও বমি

�� রুচি না হওয়া

�� চোয়াল ব্যথা

�� হঠাৎ অজ্ঞান

�� ঘুমের সমস্যা



★★★★★★★★



Bangla Health Tips: Did You Know? Chest Pain is Not Heart Disease at All Times.

Director: Simsan Mallick

Produced: BiVinNo Multimedia

Voice: Shirina Khatun

Editing: Shajahan Islam (Nadim), Mominul Islam (Sobuj)

Graphics: Mominul Islam (Sobuj)

Photos: Stock Photos

Language: Bengali

Label: BiVinNo Multimedia



➤ Visit Our Website - www.bivinno.com

➤ Subcribe Us on YouTube - www.youtube.com/bivinno

➤ Like Us on Facebook - www.facebook.com/BiVinNo

➤ Fllow Us on Twitter - www.twitter.com/BiVinNo

Comments